চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে চট্টগ্রাম-১০ আসনে ভোট চলাকালীন সময় খুলশী থানার পাহাড়তলীতে পিস্তল উঁচিয়ে গুলি করা কাউন্সিলর ওয়াসিমের অনুসারী সেই শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)। বিদেশি আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৮ জানুয়ারি) রাত ১০টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন সময়ে দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হতাহতের ঘটনায় গুলিবর্ষণকারী শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীমকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।