নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন বাবা বাবুল মিয়া (৪০) বার্ন ইনস্টিটিউটে মারা গেছে। এই ঘটনায় চারজন মারা গেল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে মারা যায় বাবুল মিয়া। মঙ্গলবার সন্ধ্যায় তাসলিমা (৯), ভোর পৌনে ৬টার দিকে ইসমাইল (১১) ও সকাল ৯টার দিকে সোহেল মিয়া (২০) চিকিৎসাধীন মারা যায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রূপগঞ্জ থেকে আসা একই পরিবারের ছয়জনের মধ্যে বাবুল মিয়া নামে আরো একজন মারা গেছে। তার শরীরের ৬৬শতাংস দগ্ধ হয়েছিল। বর্তমানে সেলি বেগম ৩০শতাংস ও সোহেলের স্ত্রী মুন্নি ২০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তবে তাদের দুজনের অবস্থাও আশংকাজনক।
এর আগে শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রূপগঞ্জ ডহরগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। এতে দগ্ধ হয় মোঃ বাবুল মিয়া (৪০), স্ত্রী সেলি বেগম (৩৫) ছেলে মোঃ সোহেল মিয়া (২০), মোঃ ইসমাইল হোসেন (১১) মেয়ে তাসলিমা আক্তার (৯) ও সোহেলের স্ত্রী মুন্নি খাতুন (১৮)।
দগ্ধ বাবুলের চাচাতো ভাই এনামুল হক বলেন, তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার ডহরগাঁও এলাকার ওই বাসায় নিচতলায় ভাড়া থাকতো। বাবুল রাজ মিস্ত্রীর করে। স্ত্রী সেলি এনজেড নামে পোশাক কারখানায় কাজ করে। সোহেল ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করে। সোহেলের স্ত্রী মুন্নি গৃহিনী। এবং ইসমাইল ও তাসলিমা বাসাতেই থাকতো।
তিনি আরো বলেন, তারা ওই বাসার পাশাপাশি রুমে ছিল। তাদের ঘরে র্ইন গ্যাস থাকলেও চাচা বাবুলের ঘরে গ্যাস টেনে আনার জন্য একটি কম্প্রেসার মেশিন আছে। রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরে। হঠাৎ কম্প্রেসার মেশিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তারা ছয়জন দগ্ধ হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। তবে কি কারণে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারে নাই।


মন্তব্য করুন