প্রথম দল হিসেবে তিন ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই করলো নিউজিল্যান্ড। হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকার কাছে ২০০০ সালে সর্বশেষ ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই হয়েছিল শচীন টেন্ডুলকারের ভারত। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। তিন ম্যাচের সিরিজে এবারই প্রথম।

দ্বিতীয় দিন ভারত যেভাবে শেষ করেছিল, তাতে ভালো কিছুর আশাই করছিল। কারণ বড় লক্ষ্য দেওয়ার আগেই ধস নামাতে পারে কিউইদের ব্যাটিং লাইন আপে। কিন্তু স্পিন বান্ধব উইকেটে ১৪৭ রানের লক্ষ্যটাকেও মনে হচ্ছিল পাহাড় সমান! ভারত দ্বিতীয় সেশনে খেলতে নেমেই ১২১ রানেই গুটিয়ে গেছে।