আগামী ৮ নভেম্বর থেকে সাত দিন রাতে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহাজালালের ফ্লাইট চলাচল। বিমানবন্দরে ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের অংশ হিসেবে রানওয়ের লাইটিং মেইটেনেন্সের জন্য ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার (৪ নভেম্বর) রাতে বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে একটি কাজ রানওয়ে maintenance. এই রান হয়ে লাইটিং সিস্টেম জন্য কাজের অংশ হিসেবে RUNWAY LIGHTING SYSTEM MAINTENANCE কার্যক্রম আগামী ৮ই নভেম্বর (দিবা গত রাত) থেকে ১৪ই নভেম্বর (দিবা গত রাত) অর্থাৎ এই ০৭ দিন রাত ০১:০০ ঘটিকা (স্থানীয় সময়) থেকে ভোর ৪:৩০ টা (স্থানীয় সময়) পর্যন্ত অর্থাৎ এই ৩ ঘন্টা ৩০ মিনিট চলমান থাকবে। এতে রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বিরত থাকবে। সংশ্লিষ্ট সকল এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে ইতিমধ্যেই নোটাম জারি করা হয়েছে।
এই মেরামতকালীন সময়ে বিমানবন্দরের সকল ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ সংক্রান্ত সকল এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
সম্মানিত যাত্রীদেরকে তাদের স্ব স্ব ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং সম্মানিত যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হবার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০ তে কল করা যেতে পারে।


মন্তব্য করুন