ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

ফোন চার্জ করার পর চার্জার খুলেন না? কী বিপদ ডেকে আনছেন জানুন

প্রযুক্তি ডেস্ক
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   ১৪২ বার পঠিত
ফোন চার্জ করার পর চার্জার খুলেন না? কী বিপদ ডেকে আনছেন জানুন

অনেকেই ফোন চার্জ করার পর চার্জার খুলে রাখেন না। দীর্ঘ সময় চার্জে লাগানো থাকে স্মার্টফোন। এমন ভুল করে বিপদ ডেকে আনছেন না তো? ফোন কত শতাংশ চার্জ হলো, কত দ্রুত চার্জ হলে এইসব দিকেই নজর থাকে সবার। কিন্তু, চার্জ হওয়ার পর চার্জার খুলে রাখতে ভুলে যান অনেকেই। এতে বড় বিপদ ঢেকে আনতে পারেন।

ভাবতে পারেন চার্জার খুলে রাখা কেন এতো জরুরি। চার্জ হয়ে গেলে অবশ্যই চার্জার বন্ধ করে দেওয়া উচিত। যদি আগের অবস্থাতেই থাকে তাহলে বিদ্যুৎ খরচ বাড়বে এবং বিস্ফোরণ হওয়ার আশঙ্কাও থাকবে।

চার্জারের সঙ্গে একটানা বিদ্যুৎ কানেকশনের ফলে স্পার্কিং থেকে দুর্ঘটনা ঘটতে পারে। অনেকেই এই দিকে নজর দেন না। কিন্তু চার্জিং করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখা উচিত।

চার্জার প্লাগ-ইন অবস্থাতেই যদি রেখে দেন, তাহলে সেটি ক্ষতি হওয়া আশঙ্কা রয়েছে। কারণ এর ফলে অ্যাডাপটার গরম হতে শুরু করে এবং যার প্রভাব ফোনেও দেখা যায়। তাই সচেতন থাকা উচিত মোবাইল ব্যবহারকারীদের। এগুলো না মানলে চার্জার তো খারাপ হবেই, তার সঙ্গে বারোটা বাজবে ফোনের। এই বিষয়গুলো মাথায় রেখে চললে, দীর্ঘদিন ফোন ও চার্জার ব্যবহার করতে পারবেন।

এছাড়া বেশিরভাগ মানুষ আরেকটি ভুল করেন। সেটি হচ্ছে সারারাত ফোন চার্জে দিয়ে রাখেন। এটি ফোনের জন্য খুবই ক্ষতিকর। রাতভর চার্জ দেওয়ার ফলে ফোনে প্রচন্ড পরিমাণে হিট তৈরি হয়, যার ফলে বিস্ফোরণ হতে পারে। সূত্র: উইকিহাউ

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa