রাজধানীর দ‌ক্ষিণখান থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দ‌ক্ষিণখান থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দ‌ক্ষিণখানের মোহাম্মদ আলী মার্কেটের উত্তর পাশে একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগানটি উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। দ‌ক্ষিণখান থানা সূত্রে ডিসি তালেবুর রহমান জানান, রোববার সন্ধ্যায় থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মোহাম্মদ আলী মার্কেটের উত্তর পাশে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় একটি গ্যাসগান পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় গ্যাসগানটি উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।