ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

প্রাক্তন কি ফিরে আসার চেষ্টা করছেন? পাঁচটি ইঙ্গিতে সহজেই বুঝে নিন

লাইফস্টাইল ডেস্ক
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   ১৪১ বার পঠিত
প্রাক্তন কি ফিরে আসার চেষ্টা করছেন? পাঁচটি ইঙ্গিতে সহজেই বুঝে নিন

সব সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকে না। মাঝপথে সম্পর্ক ভেঙে যাওয়ার গল্প খুব একটা কম নয়। দুজন তখন আর কী করে! ভাঙা হৃদয় কুড়িয়ে নিয়ে ফের নতুন করে চলতে শুরু করে। কিন্তু এভাবেও যে সব সময় চলে, তাও নয়। এমনও হয়, প্রাক্তন হঠাৎ ফিরে এসে জুড়ে যেতে চায়। ভাঙা সম্পর্ক আবার নতুন করে গড়ে নিতে চায়। বাকি পথটুকু একসঙ্গে চলতে চায়।

তবে সেটি বুঝবেন কীভাবে? মনোবিদেরা বলছেন, পাঁচ সহজ ইঙ্গিতেই বুঝবেন প্রাক্তন হয়তো ফিরে আসতে চাইছেন আপনার জীবনে। আসুন সেগুলো জেনে নেই।

১। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি

যদি আপনার প্রাক্তন সত্যিই আপনার জীবনে ফিরতে চান, তবে নিশ্চিত ভাবে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নজর রাখতে চাইবেন। কারণ সেখানেই আপনার দৈনন্দিন কার্যকলাপের খবর জানতে পারবেন তিনি। খেয়াল রাখুন প্রাক্তন আপনার পোস্টে লাইক বা মন্তব্য করছেন কি না।

২। মাঝেমধ্যেই শুভেচ্ছাবার্তা

জন্মদিন বা আপনার জীবনে বড় কোনও সাফল্য। সময় করে আপনাকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন কি আপনার প্রাক্তন? তবে হতে পারে, আপনাকে এখনও তিনি ভুলতে পারেননি।

৩। চেনা বন্ধুদের কাছে খবর নেওয়া

দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন। নিশ্চয়ই দু’জনেরই বন্ধুদলে এমন কোনও কোনও বন্ধু থাকবেন যাঁরা দু’জনেরই কাছের। আপনার প্রাক্তন যদি আপনার জীবনে ফিরতে চান, তবে ওই সমস্ত বন্ধুর কাছে আপনার প্রসঙ্গ উত্থাপন করতে পারেন।

হাজার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন রোনালদোহাজার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন রোনালদো

৪। মাঝেমধ্যেই দেখাসাক্ষাৎ হয়ে যাওয়া

বন্ধুর বাড়ি, কর্মক্ষেত্র বা অন্যান্য যে সমস্ত জায়গায় আপনারা একসঙ্গে যেতেন, সেখানে কি মাঝেমধ্যেই প্রাক্তনের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে? ব্যাপারটা পুরোপুরি কাকতালীয় না-ও হতে পারে। এমনও হতে পারে, আপনার সঙ্গে সাক্ষাতে কথাবার্তা নতুন করে শুরু করার জন্যই তিনি উপস্থিত থাকছেন ওই সমস্ত জায়গায়।

৫। ক্ষমাপ্রার্থনা করা

প্রাক্তন জীবনে ফিরতে চাইলে অবশ্যই আপনার কাছে ক্ষমা চাইবেন। নতুন করে সব কিছু শুরু করার আর্জি জানাবেন। অতীতে যা ঘটেছে তা সহজ করার চেষ্টা করবেন।

তবে এটাও মনে রাখতে হবে, দীর্ঘ দিনের সম্পর্কের পরে পুরনো সঙ্গীকে ভোলা কঠিন। যদি কেউ প্রকৃত ভালবেসে থাকেন, তবে কয়েক মাসেই তাকে ভুলে যাওয়া সম্ভব নয়। আবেগকে বিদায় জানানোও সম্ভব নয়। তাই আপনার প্রাক্তনের থেকে যদি নিরাপত্তার অভাব বোধ না করেন, তবে তাঁর সঙ্গে সংবেদনশীল আচরণ করুন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa