ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

আজ প্রিয়জনকে গোলাপ দেয়ার দিন

লাইফস্টাইল ডেস্ক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫   ৭৭ বার পঠিত
আজ প্রিয়জনকে গোলাপ দেয়ার দিন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

অনেকেই প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এবং ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত। কারও জীবনে নতুন পার্টনারের অপেক্ষা, কেউ বা বহু পুরনো সম্পর্কে একটু চাঙ্গা করতে চান। তাদের সবারই জন্যই আজকের দিনটি বিশেষ ভুমিকা রাখতে পারে। কারণ আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন। প্রতিবছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালিত হয়। সে হিসাবে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রোজ ডে। এই দিন থেকেই শুরু হয় প্রেমসপ্তাহ। অবশ্য বছরে আরও একটি রোজ ডে থাকে। সেটা ‘ওয়ার্ল্ড রোজ ডে’ নামে পরিচিত।

ইতিহাস যা বলছে- এমনটা মনে করা হয় যে, রোমান সাম্রাজ্যের যুগে প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাসের থেকে গোলাপ প্রেমের প্রতীক হয়ে ওঠে। রোমানরা বিশ্বাস করতেন যে গোলাপ হলো দেবী ভেনাসের ফুল। যা প্রেম এবং আবেগের প্রতীক।

মধ্যযুগে, রোজ ডে প্রেমিকদের অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। নাইটরা তাদের সঙ্গিনীদের আনুগত্যের প্রতীক হিসেবে গোলাপ উপহার দিতেন। ১৭ শতকের ইংল্যান্ডে, রোজ ডে হয়ে ওঠে ছুটির দিন। এই দিনটিতে বিশেষ করে রোমান্টিক কবিতা এবং গান চর্চা হত। রানি ভিক্টোরিয়ার যুগে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসা প্রকাশের জন্য পরস্পরকে লাল গোলাপ উপহার দিতেন।

শুধু তাই নয়, কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান নিজেও লাল গোলাপ পছন্দ করতেন। তাকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর। তিনি তার বেগমকে খুশি রাখতে প্রতিদিন একটন তাজা গোলাপ নুরজাহানকে পাঠাতেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa