ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দেশে ফেরা পেছালো এক সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৩০ মে ২০২৫   ৮৭ বার পঠিত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দেশে ফেরা পেছালো এক সপ্তাহ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

চিকিৎসা শেষে আগামী ১ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকায় ফেরার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি দেশে ফিরবেন আরও এক সপ্তাহ পর।

শুক্রবার (৩০ মে) এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হসপিটালের চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডেই আছেন। দেশটির রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

আগামী ৪ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

দলের শীর্ষ দুই নেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa