ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যার বয়স হবে আনুমানিক একদিন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের বিপরিত পাশের ফুটপাত থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় জানান, হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাতে নবজাতকটির মরদেহ পাওয়া যায়। এসময় লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা সেখানে রেখে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


মন্তব্য করুন