সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৩ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে হয়রানি করা হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট সম্পাদক নুরুল কবির। ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অন্তর্বর্তী সরকার দেশের কোনো সাংবাদিককে হয়রানি বরদাস্ত করবে না। নুরুল কবির তার দীর্ঘ কর্মজীবনে আমাদের সবচেয়ে সম্মানিত সম্পাদকদের একজন, যুক্তির প্রধান কণ্ঠস্বর এবং সাংবাদিকতা সততার শীর্ষ চ্যাম্পিয়ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।



মন্তব্য করুন