ঢাকা মেডিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী সহযোগীতায় দালাল আটকের অভিযান চালছে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ঢাকা উইংয়ের গোপন তথ্যমতে ঢাকা জেলা নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এই অভিযান চলছে।

আফরিন জাহান বলেন, এ পর্যন্ত নারী পুরুষ সহ ৪০জন কে ধরা হয়েছিল। এরমধ্যে ২১জন সরাসরা দালালীতে জড়িত। তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেওয়া হয়েছে। জড়িতরা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে থাকে এবং বাইরে প্যাথলোজিকে ভাগিয়ে নিয়ে যায়। এই অভিযান অব্যাহত ধাকবে।