ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন : ড. ইউনূস

ডেনাইটবিডি ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪   ৯০ বার পঠিত
আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন : ড. ইউনূস

জুলাই অভ্যুত্থানের শহিদ আবু সাঈদের সাহসিকতা ও আত্মত্যাগ দেখে তিনি এখন নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য তাকে আবু সাঈদের পরিবারের সদস্যের পাশাপাশি রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন।

সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa