আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (২ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে সরাসরি ২০২৫ বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো।

আইরিশদের দেয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৯ রানেই আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। তবে শুরুতেই এক উইকেট হারালেও দলের হাল ধরেছিলেন আরেক ওপেনার ফারজানা হক। শারমিন আখতারকে সঙ্গে নিয়ে তিনি গড়েছিলেন ১৪৩ রানের জুটি। এ জুটিতেই জয়ের পথ সুগম হয় বাঘিনীদের।

এরপর ব্যক্তিগত ৭২ রানে শারমিন ও পরে ৬২ রানে ফারজানা আউট হলেও অধিনায়ক জ্যোতির ১৮ রানের ইনিংসের সুবাদে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।