৩২১ রানের বড় স্কোর করেও হেরে গেলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে টাইগাররা হেরেছে ৪ উইকেটে। সঙ্গে নিশ্চিত হয়েছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ।
আগে ব্যাট করতে নেমে চার ফিফটির সঙ্গে ৬ষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিকের রেকর্ড পার্টনারশিপ বাংলাদেশকে এনে দেয় ৩২১ রানের বড় এক সংগ্রহ।
ওয়েস্ট ইন্ডিজকে ২য় ওভারেই ধাক্কা দেয় বাংলাদেশ। নাসুম আহমেদের সেই ওভারে ১৪ রান এলেও শেষ বলে রানআউট হয়ে যান ব্রেন্ডন কিং। নিজের পরের ওভারেই ফের উইকেটের দেখা পান নাসুম। এবারে বোল্ড করেন অ্যাথানেজকে।
অধিনায়ক শেই হোপ টিকতে পারেননি বেশি সময়। ৩১ রানেই নেই উইন্ডিজদের ৩ উইকেট। ততক্ষনে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশের দর্শকরা।
কিন্তু নবাগত আমির জাঙ্গ সেই স্বপ্ন ভেঙ্গে দেন। কেসি কার্টি কদিন বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তুলে নিলেন ফিফটি।
দুজনের জুটি যোগ করেছে ১৩২ রান। রিশাদের সেই ওভারের প্রথম বলে বাউন্ডারি লাইনে তার সহজ ক্যাচ নিতে পারেননি পারভেজ ইমন।
৯৫ রানে কেসি কার্টিকে ফেরান সৌম্য সরকার থামে তার ইনিংস। রস্টন চেজকে বেশি সময় ক্রিজে থাকতে দেননি রিশাদ। এরপর গুদাকেশ মোতিকে নিয়ে শেষ করেন আমির জাঙ্গু। জাঙ্গু ৭৯ বলে সেঞ্চুরি করেন।


মন্তব্য করুন