ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো টাইপিং ইন্ডিকেটার্স ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   ১০০ বার পঠিত
হোয়াটসঅ্যাপে যুক্ত হলো টাইপিং ইন্ডিকেটার্স ফিচার

জনপ্রিয়তা বেড়েই চলেছে হোয়াটসঅ্যাপের। ব্যবহারকারীদের জন্য নতুন নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে আসার চেষ্টা করছে মেটা। এবার এক নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

নতুন এই ফিচারটি মূলত টাইপিং ইন্ডিকেটার্স। অর্থাৎ ওয়ান-অন-ওয়ান চ্যাট হোক কিংবা গ্রুপ চ্যাট, কেউ টাইপ করতে শুরু করলেই বাকিরা দেখতে পাবেন ৩টি বিন্দুর ‘বাবল’। যা বুঝিয়ে দেবে কে টাইপ করছেন। শুধু তাই নয়, ওই তিনটি বিন্দুর পাশেই দেখা যাবে সেই ইউজারের প্রোফাইল ছবি।

আইওএস এবং অ্যান্ড্রয়েড, ২ ধরনের ডিভাইসেই এই ফিচার চালু করা হয়েছে। ইউজারদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই পরিকল্পনা বলে জানা যাচ্ছে।

বিশেষ করে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এই ফিচার বিশেষ ফলপ্রসূ হবে বলেই মনে করা হচ্ছে। এতে ইউজারদের পক্ষে বোঝা সম্ভব হবে গ্রুপে এই মুহূর্তে কারা অ্যাকটিভ আছেন। ফলে ‘রিয়েল টাইমে’ ভাবনার আদান-প্রদান আরও সহজ হবে।

এদিকে হোয়াটসঅ্যাপ এনেছে আর এক ফিচার। যার নাম ‘লিস্টস’। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজেদের চ্যাটকে আলাদা করে সাজাতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘অফিস’ এমনকি ‘প্রতিবেশী’ ইত্যাদি ভাগে ভাগ করে নিলে প্রতিটি গ্রুপই আলাদা স্পেস পাবে। যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে বহু ইউজারের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি কাজে দিবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa