বিশ্ব ফুটবলের অন্যতম ধনী তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কেবল মাঠে পারফরম্যান্স নয়, বিলাসবহুল জীবনযাপনেও শীর্ষস্থান ধরে রেখেছেন। তার গ্যারেজে রয়েছে চোখ ধাঁধানো সব বিলাসবহুল গাড়ি, যার মধ্যে কয়েকটির মূল্য শুনে অবাক হতে বাধ্য।

রোনালদোর গ্যারেজে থাকা সবচেয়ে মূল্যবান গাড়ি হলো বুগাত্তি সেনতোদিয়েচি। বিশেষ সংস্করণের এই গাড়ি বিশ্বে মাত্র ১০টি তৈরি হয়েছে, যার একটি রোনালদোর সংগ্রহে। গাড়িটির বাজারমূল্য প্রায় ১১০ কোটি টাকা।

রোনালদোর সংগ্রহে থাকা অন্যান্য উল্লেখযোগ্য গাড়ি হলো: বুগাত্তি চিরন – মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। ম্যাকলারেন সেনা – ২০১৯ সাল থেকে থাকা এই গাড়ির মূল্য প্রায় ১২ কোটি টাকা। ফেরারি ৫৯৯ জিটিও – মূল্য প্রায় ৪ কোটি টাকা। রোলস রয়েস ডন – বান্ধবী জর্জিনা রদ্রিগেজের উপহার দেওয়া এই গাড়ির বাজারমূল্য ৩ কোটি টাকা।

সম্প্রতি রোনালদোর গ্যারেজে যুক্ত হয়েছে বিএমডব্লিউ এক্সএম। সৌদি ক্লাব আল নাসর কর্তৃপক্ষ তাকে উপহার হিসেবে এই গাড়ি দিয়েছে। একই মডেলের গাড়ি ক্লাবের অন্য খেলোয়াড়দেরও উপহার দেওয়া হয়েছে।