‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে ৯ ঘণ্টা টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী ‌র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। আগামী শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই সুযোগ থাকবে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম) এ তথ্য জানিয়েছেন।