রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হত দুই দিনে ২ হাজার ৬৭৮ টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৭৭ টি গাড়ি ডাম্পিং ও ৯৪ টি গাড়ি রেকার করা হয়। গত গত

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ও শুক্রবার (২৭ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ের অভিযান চালিয়ে ২ হাজার ৬৭৮টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে ৭৭ টি গাড়ি ডাম্পিং ও ৯৪ টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা তিনি।