বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব) কমিটির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়ে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের আলী আজম। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

কমিটির অন্য নির্বাচিতরা হলেন- সহসভাপতি শাহীন আবদুল বারী, যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হোসাইন, কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু এবং মো. আবু দাউদ খান ও শেখ কালিমউল্যাহ।