রাজধানীর মতিঝিল এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতার আসামিরা হলেন- মো. আসাদুল ওরফে বিটকেল, মো. হিমেল প্রধান ও সোহেল। পুলিশ জানায়, তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেল এর বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলা রয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিমনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে তাদের মতিঝিল থানাধীন মেট্রোরেলের নিচ থেকে তাদের গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতার তিন জন পেশাদার ছিনতাইকারী। গ্রেফতার বিটকেল এর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি ও মো. হিমেল প্রধান এর বিরুদ্ধে দুটি ছিনতাইয়ের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।