https://daynightbd.com


উদীয়মান স্বাস্থ্য সচেতন প্রজন্মকে সামনে রেখে এক নতুন মাত্রার ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ফিটসোমনিয়া। এটি স্বাস্থ্য, ফিটনেস ও ওয়েলনেসকেন্দ্রিক সোশ্যাল মিডিয়া অ্যাপ।
যেখানে শুধু স্বাস্থ্য, ফিটনেস আর ইতিবাচক জীবনধারার ওপর জোর দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের এই অ্যাপে রয়েছে অত্যাধুনিক এআই ফিচার, স্পট/নট ফিচার, পোল ফিচার, ডায়েট ফিচারসহ বেশকিছু অত্যাধুনিক ফিচার। যা আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজতর
করে তুলবে।
এ ছাড়াও অ্যাপে রয়েছে চ্যালেঞ্জ ও বিশেষ অফার, যার মাধ্যমে আপনি জিতে নিতে পারেন বিশেষ পুরস্কারও।
ফিটসোমনিয়া কীভাবে কাজ করে?
অত্যাধুনিক এআই চ্যাটবট
ফিটসোমনিয়ার বিশেষ আকর্ষণ হলো ‘উজ্জীবক’, যা এআই-চালিত এক ভার্চুয়াল ফিটনেস সহকারী। ব্যক্তিগত ওয়ার্কআউট পরামর্শ, ডায়েট পরিকল্পনা, এমনকি মানসিক অনুপ্রেরণা পর্যন্ত—সবই প্রদান করে এই চ্যাটবট। প্রতিটি ব্যবহারকারীর দৈনন্দিন রুটিন, খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য বিশ্লেষণ করে আলাদা আলাদা কাস্টমাইজড পরামর্শ দেয় চ্যাটবট।
স্পট/নট ফিচার
স্পট/নট ফিচারের মাধ্যমে ফিটসোমনিয়ায় ইচ্ছেমতো জিমপার্টনার বেছে নিতে পারবেন। এ ফিচারের সাহায্যে নতুন বন্ধুত্ব গড়ে তোলার পাশাপাশি মিলবে সঠিক মোটিভেশন ও সাপোর্ট।
পোল ফিচার
ব্যবহারকারীরা এখানে নানা ধরনের ফিটনেস ও স্বাস্থ্য বিষয়ক পোল বা জরিপে অংশ নিয়ে ইন-অ্যাপ পুরস্কার জিতে নিতে পারবেন।
ডায়েট ফিচার
দৈনন্দিন জীবনে বুঝেশুনে ক্যালোরি গ্রহণের সুবিধা পাওয়া যাবে এ ফিচারের মাধ্যমে। যেখানে ব্যবহারকারীরা সহজে খাবারের তথ্য এন্ট্রি করে নিজের ক্যালোরি গ্রহণ সম্পর্কে জানতে পারবেন এবং একই সঙ্গে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অনিয়মিত জীবনযাপন সমস্যার সমাধানে সহায়তা করে এ ফিচার।
হল অব ওয়েটস
মাসিক চ্যালেঞ্জ ও দ্রুততম ফিটনেস লক্ষ্য অর্জনকারীদের পরিচিতি তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে এ বিশেষ বোর্ড। নিয়মিত ফিটনেস চ্যালেঞ্জের মাধ্যমে ব্যবহারকারীরা পেতে পারেন বিশেষ অফার ও প্রাইজ।এদিকে চলতি বছরের বিপিএলেও ফিটসোমনিয়ার সরব উপস্থিতি দেখা গেছে। স্টেডিয়াম এলাকায় থাকছে ফিটসোমনিয়ার স্টল, যেখানে অ্যাপটির বিভিন্ন ফিচার পরীক্ষা করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে ফিটসোমনিয়া ডাউনলোড করা যাবে বিনামূল্যে।


