ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

স্বামীর ফোন তল্লাশি শাস্তিযোগ্য অপরাধ

লাইফস্টাইল ডেস্ক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   ৯৮ বার পঠিত
স্বামীর ফোন তল্লাশি শাস্তিযোগ্য অপরাধ

ছবি-সংগৃহীত  

স্বামীর অনুমতি ছাড়াই তার ফোন তল্লাশি বা গোপনে নজরদারি করা শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের আইনজীবী রীম ইব্রাহিম।
তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ড স্বামীর গোপনীয়তা ভঙ্গের শামিল এবং এর শাস্তি হিসেবে স্ত্রীকে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা, অথবা উভয় শাস্তি ভোগ করতে হতে পারে। এটি সাইবার অপরাধ দমন আইনের আওতায় আসে।

তবে আইন উপদেষ্টা মোহাম্মদ আল ওহাইবি এ বিষয়ে ভিন্নমত পোষণ করে বলেছেন, যদি স্ত্রী স্বামীর পিন নম্বর জানেন, তবে তার ফোনে প্রবেশ করা অপরাধ নয়।

এর আগে, ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে এক স্ত্রী স্বামীর মোবাইল ফোনে নজরদারি করার অপরাধে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। ঘটনাটি স্বামীর গোপনীয়তা ভঙ্গের শামিল হিসেবে আদালত বিবেচনা করে।

গোপনীয়তা রক্ষায় সৌদি আরবে এ ধরনের আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa