ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

নভোএয়ারের সাফল্যের ১১ বছরপূর্তি

ডেনাইট ডেস্ক
বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   ২২৪ বার পঠিত
নভোএয়ারের সাফল্যের ১১ বছরপূর্তি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

১১ বছর সাফল্যের সাথে যাত্রী পরিবহন করে ১২তম বর্ষে পদার্পণ করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। মঙ্গলবার নভোএয়ার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

১১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও সম্মানিত যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নিরাপত্তা ও সেবা, এই দুই মূল মন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। একটি বিশ্বমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ প্রাধিকার। নভোএয়ার ১১ বছরে ১ লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে ৬০ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে।

তিনি বলেন, নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকুলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে পদার্পণ এর অঙ্গীকার হবে, আমাদের সম্মানিত যাত্রীদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজন এর মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা। নতুন নতুন সেবা সংযোজনের মাধ্যমে যাত্রী সেবার মান উন্নত করতে নভোএয়ার সব সময় সচেষ্ট।

বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ,যশোর ,সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

উল্লেখ্য, নভোএয়ার ২০১৩ সালে ৯ই জানুয়ারিতে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে। যাত্রীদের বিশেষ সেবা দেওয়ার লক্ষ্যে দেশের প্রথম উড়োজাহাজ সংস্থা হিসেবে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ”স্মাইলস”, নভোএয়ার-ইবিএল কো-ব্রান্ডেড প্রিপেইড মাস্টারকার্ড, সহজে টিকেট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং চেক ইন প্রক্রিয়া ঝামেলামুক্ত করতে ওয়েব চেক-ইন, নভোএয়ার-এমটিবি কো-ব্রান্ডেড ক্রেডিট কার্ড সেবা চালু করে।

নভোএয়ার ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটরের ২০১৪ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০১৯ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০২২ ও ২০২৩ সালে বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স হিসেবে পুরস্কার লাভ করে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa