ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

বসুন্ধরা সিটিতে ফ্যাশন ব্র্যান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   ৬৮ বার পঠিত
বসুন্ধরা সিটিতে ফ্যাশন ব্র্যান্ড ‘হিজাবিয়ানা’র আউটলেট উদ্বোধন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনপ্রিয় মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড হিজাবিয়ানা’র (Hijabiana) আউটলেট উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১১ জানুয়ারি শনিবার বিকেল ৫টায় প্রতিষ্ঠানটির নিজস্ব শপে (লেভেল ৫, ব্লক এ, শপ ৫১-৫২) এক গ্রান্ড ওপেনিংয়ের আয়োজন করা হয়।

গ্রান্ড ওপেনিংয়ে ক্লায়েন্ট বাটারফ্লাই গ্রুপের চেয়ারপারসন মাসুমা জাহান, মডেস্ট ফ্যাশন ব্লগার এবং ইনফ্লুয়েন্সার সানজিদা আলম, ব্র‍্যান্ড প্রমোটার জাহান নিম্মি, ফ্যাশন ইনফ্লুয়েন্সার আয়েশা, পপ অফ কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম, ‘হিজাবিয়ানা’র ফাউন্ডার মায়মুনা বিনতে রেজাসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারি এবং বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘হিজাবিয়ানা’র ফাউন্ডার মায়মুনা বিনতে রেজা বলেন, সুনিপুণভাবে যত্নের সাথে দেশিয় কারিগরদের তৈরি ডিজাইনার বোরকার জন্যে এখন কাস্টমারদের কাছে ভরসার আরেক নাম হিজাবিয়ানা। বিগত ৭ বছর ধরে আমরা এর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। সবচেয়ে কম্পিটিটিভ দামে কাস্টমারদের ডিজাইনার কোয়ালিটি মডেস্ট ওয়্যার উপহার দিতে এবং মুসলিম নারীদের জন্য হজ্জ্ব ও ওমরাহ’র পোশাকের ওয়ান স্টপ সলিউশন হিসেবে হিজাবিয়ানা থেকে পোশাক সরবারহ করছি। অনলাইনের পাশাপাশি কাস্টমার যেন সরাসরি প্রডাক্ট দেখে নিতে পারে, সেই পথকে আরও সুগম করতে আজ হিজাবিয়ানার ৪র্থ আউটলেট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তার যাত্রা শুরু করলো।

পপ অফ কালারের প্রতিষ্ঠাতা ও ‘হিজাবিয়ানা’র ব্রান্ড প্রমোটার টিংকার জান্নাত মিম বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবত জনপ্রিয় মডেস্ট ব্র‍্যান্ড হিজাবিয়ানার সাথে ব্র‍্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি। অন্য সব ব্র‍্যাণ্ডের তুলনায় হিজাবিয়ানা কিছুটা ভিন্ন, কারণ তাদের সুনিপুণ কাজ ও এক্সক্লুসিভ সার্ভিস। কাস্টমার সেটিসফেকশনই হলো হিজাবিয়ানার মূল লক্ষ্য। আর প্রতিনিয়ত নতুন নতুন নান্দনিক কালেকশন কাস্টমারদের আকর্ষণ করে। প্রতিটি কাজের কোয়ালিটি ১০০% নিশ্চিত করে বলেই আমিও হিজাবিয়ানাকে লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরতে সাচ্ছন্দ্য বোধ করি।

উল্লেখ্য, ২০১৬ ফেসবুক পেইজের মাধ্যমে শুরু হয় হিজাবিয়ানার পথ চলা। সঠিক দামে আধুনিক ডিজাইন ও বেস্ট কোয়ালিটির বোরকা সরবারহ করে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে রাজধানীর উত্তরা, ধানমণ্ডি ও আদাবরে আউটলেট খুলেছে প্রতিষ্ঠানটি। আজ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের চতুর্থ আউটলেট উদ্বোধন হলো।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa