ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ডেনাইট ডেস্ক
বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪   ৪৩৬ বার পঠিত
প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক সম্মেলন-২০২৪ রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ – এর সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মইন ইকবাল (ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে), পরিচালক এম ইমরান ইকবাল (রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান), জামাল জি আহমেদ, শফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক কায়জার এ চৌধুরী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল বলেন, ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদের আরো আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুণ্ন রাখতে হবে এবং স্ব স্ব এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে।

আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া তিনি বলেন, ব্যাংকিং সুশাসনের দীর্ঘ ২৪ বছরের যাত্রায় প্রিমিয়ার ব্যাংক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবায় জনমানুষের আস্থা ও ভালোবাসায় আরও এগিয়ে যাবে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম বলেন, বিচক্ষণ পরিচালনা পর্ষদ এবং দক্ষ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের পরামর্শে জাতীয় অগ্রাধিকার খাতসহ ক্ষুদ্র উদ্যোগে মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে প্রিমিয়ার ব্যাংক। এ ব্যাংকের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। ব্যাংকের সবাইকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা দিতে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa