নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় মায়ের হাতে চার বছরের মেয়ে আয়না নুর ইসলাম খুন হয়েছে। এই ঘটনায় মা তাসনিম চৌধুরী ছোয়াকে (২৩) আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা সারে টার দিকে রমনা সিদ্ধেশ্বরী হাসনা ভিলার ৩৮/৯নম্বর বাসা থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে খিলগাওয় থানা পুলিশ। পরে রাত ১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
খিলগাও থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ গোলজার হোসেন জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে সিদ্ধেশ্বরীর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির চোখে মুখে নীলা ফোলা জখম আছে। ধারনা করা হচ্ছে, চুল ধরে ওয়াল বা গ্রীলের সাথে আছড়িয়ে মেরে ফেলেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো বলেন, শিশুটি বাবা এস এম আতিকুল ইসলাম ও মা তাসনিম চৌধুরী ছোয়ার সাথে দক্ষিন বনশ্রীর ১২ নম্বর রোডের এল ব্লকের বাসায় থাকতো। বাবা ফার্ম থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। বেশ কিছুদিন যাবৎ শিশুটির মা ছোয়া নেশাগ্রস্থ হয়ে পরে। এ কারনে কয়েক মাস ধরে শিশুটির বাবা আতিকুল সিদ্ধশ্বরী আলাদা বাসায় থাকে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ছোয়া নেশাগ্রস্থ অবস্থায় তার স্বামী আতিকুলকে ফোন করে বলে সে সিদ্ধশ্বরীর বাসায় আসবে। আতিকুল তাকে নিষেধ করে এতো রাতে না আসতে। এরপর আতিকুল ফোনে তার স্ত্রীকে পায় না। শুক্রবার সকালে শিশুটির নানা সহ আত্মিয় স্বজন বনশ্রীর বাসায় গিয়ে দেখে শিশু আয়না নুর ইসলাম অচেতন অবস্থায় পরে আছে। পাশে তার মাও পরে আছে।
দ্রুত শিশুটিকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পরে শিশুটির মরদেহ সিদ্ধেশ্বরী বাবার কাছে নিয়ে আসে এবং থানায় খবর দেয়। পরে বনশ্রীর বাসা থেকে শিশুটির মা ছোয়াকে আটক করা হয়। এবং সিদ্ধশ্বরীর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি।
এসআই আরো বলেন, শিশুটির বাবা অভিযোগ তার স্ত্রীর নেশাগ্রস্থ থাকতো সব সময়। এজন্য সে আলাদা থাকতো। শিশু আয়না নুর ইসলাম হত্যায় তার স্ত্রীর সাথে আরো কেউ জড়িত থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ৯:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
daynightbd.com | Desk Report
| Dhaka, Bangladesh শনিবার, ২ মে, ২০২৬ 15th Dhu al-Qi'dah, 1447 | |
| Salat | Time |
|---|---|
| Fajr | 4:03 AM |
| Sunrise | 5:24 AM |
| Zuhr | 11:55 AM |
| Asr | 3:21 PM |
| Magrib | 6:27 PM |
| Isha | 7:48 PM |
| সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |