রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার একটি ফার্নিচার কারখানা থেকে সজিব মোল্লা(২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই করখানার বার্ণিশ মিস্ত্রী ছিল।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বাড্ডা সাতারকুল পশ্চিম পদরদিয়া মসজাদ গলি সততা ফার্নিচার কারখানার দুইতলা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মওলা জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই ফার্নিচার কারখানার দরজা ভেঙ্গে দেখা যায় সে ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেখানে ভিডিও কল চালু ছিল। ধারনা করা হচ্ছে, কোন মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়েকে ভিডিও কলে রেখে সে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

ওই কারখানার মালিক মোঃ রাজিব মোল্লা জানান, সজিবের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিমুলতলা মোল্লাবাড়ি এলাকায়। তার বাবার নাম ফারুক মোল্লা। গত পাচ বছর যাবৎ সে আমার সততা ফার্নিচার কারখানায় কাজ করতো। কারখানার বার্ণিশেরর কাজজ করতো। অন্য একটি ছেলের সাথে কারখানার দুইতলায় থাকতো।

শনিবার সন্ধ্যার দিকে সিফাত নামের ওই ছেলেটি বাইরে যায়। রাত সারে আনুমানিক সারে ১০টার দিকে কারখানায় এসে সজিবকে ডাকাডাকি করতে থাকে। কোন সাড়াশব্দ না পেয়ে ট্রিপোল নাইনে ফোন দেওয়া হয়। পরে পুলিশ এসে সজিবের মরদেহ উদ্ধার করে।