ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

ঘণ্টায় দু’জন মায়ের মৃত্যু হচ্ছে গাজায়: জাতিসংঘ

ডে নাইট ডেস্ক
রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   ৫৩ বার পঠিত
ঘণ্টায় দু’জন মায়ের মৃত্যু হচ্ছে গাজায়: জাতিসংঘ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় দুই জন মায়ের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএনওমেন গেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। হামলায় রোববার পর্যন্ত ইসরায়েলে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৬২ হাজার ৬৮১ জন।

ইউএনওমেন এক বিজ্ঞপ্তিতে বলছে, গাজায় নিহতদের প্রায় ১৬ হাজারই নারী বা শিশু। নিহতদের সংখ্যা আগের ১৫ বছরের তিনগুণ। সংকটের শুরু থেকে নিহতদের আনুমানিক ৭০ শতাংশই নারী ও শিশু। প্রতি ঘণ্টায় দুজন করে মায়ের মৃত্যু হচ্ছে।

ইউএন ওমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস বলেন, আমরা আরও একবার প্রমাণ দেখেছি যে, নারী ও শিশুরা সংঘাতের প্রথম শিকার। তাদের জন্য শান্তির সন্ধান আমাদের দায়িত্ব, কর্তব্য। কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা মূলত নারীদের সুরক্ষা সংকটের জায়গা। বাস্তুচ্যুত ১৯ লাখ বাসিন্দার মধ্যে ১০ লাখের কাছাকাছি নারী ও মেয়ে। অনিশ্চিত পরিস্থিতিতে তারা আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। গাজার কোথাও কেউ নিরাপদ নন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa