ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

নির্বাচন সুষ্ঠু না হলে পাকিস্তানে অস্থিতিশীলতা বাড়বে: ইমরান খান

ডে নাইট ডেস্ক
রবিবার, ২১ জানুয়ারি ২০২৪   ৫৯ বার পঠিত
নির্বাচন সুষ্ঠু না হলে পাকিস্তানে অস্থিতিশীলতা বাড়বে: ইমরান খান

আসন্ন নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে এর ফলে পাকিস্তানে আরও ‘অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা’ বাড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

রোববার দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
তোশাখানা মামলার শুনানি শেষে আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান খান বলেন, যদি সুষ্ঠু নির্বাচন না করা হয়, তাহলে এর ফলে আরও ‘অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা’ সৃষ্টি হবে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিরুদ্ধে ক্র্যাকডাউন সম্পর্কে কথা বলতে গিয়ে ইমরান খান বলেন, জনগণের মধ্যে শিকড় থাকায় দলটিকে ভেঙে ফেলতে পারছে না।

দলত্যাগীদের সতর্ক করে ইমরান খান বলেন, পিটিআই ছেড়ে গেলে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে।

পিটিআইকে নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়া ও দলটির প্রতীক কেড়ে নেয়ার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন সাবেক ক্রিকেট তারকা ও রাজনীতিবিদ। রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য দেশটির রাষ্ট্রপতির প্রচেষ্টার কথা ‍উল্লেখ করে ইমরান খান বলেন, আরিফ আলভি মধ্যস্থতার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ সম্পর্কে ইমরান খান বলেন, পাকিস্তানের ওপর ‘পলাতক’ কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে পাকিস্তান ‘অপূরণীয় ক্ষতি’ ভোগ করবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa