চুরি, ডাকাতি ও ছিনতাই এর অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ। সামাজিক নিরাপত্তা-শৃঙ্খলার খুবই করুণ অবস্থা। ঢাকার উত্তরাও এর ব্যতিক্রম নয়। দেশের মানুষ, সমাজের মানুষ আজ তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এ অবস্থা নতুন নয়। অতীতেও এসেছিলো। ৫ আগস্ট পরবর্তী সময়ে অন্যায়ের বিরুদ্ধে যেভাবে গণপ্রতিরোধ গড়ে তোলা হয়েছিলো, আবারও সেই গণপ্রতিরোধ বাহিনী গড়ে তোলা সময়ের দাবি।
সংগঠনটি বলছে, উত্তরাবাসীর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্য “উত্তরা গণপ্রতিরোধ বাহিনী: সেক্টর ১২” এর নির্ঘুম রাত্রি যাপন শুরু করেছে। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদের এই স্বেচ্ছায় শ্রম দেওয়া। চুরি, ডাকাতি ও ধর্ষণ প্রতিরোধে আমরা সোচ্চার রয়েছি। সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসুক। জনমানুষ নিরাপদে থাকুক।


মন্তব্য করুন