ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

প্রকাশিত হলো এম এম বাদশাহ্’র “নিষিদ্ধ সত্য”

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   ৮৭ বার পঠিত
প্রকাশিত হলো এম এম বাদশাহ্’র “নিষিদ্ধ সত্য”

পত্রিকা টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত প্রচারিত রিপোর্টের পেছনে থেকে যায় হাজারো অপ্রকাশিত শব্দ। যা গল্প হয়ে জমা থাকে রিপোর্টারের একান্তই নিজের থলিতে। বন্ধুদের আড্ডা আলোচনায় দু’চার লাইন বলা হলেও অজানাই থেকে যায় রিপোর্টের পেছনের অনেক ঘটনা। এমন সব কিছু অপ্রকাশিত গল্প তুলে ধরা হয়েছে সিনিয়র সাংবাদিক ও বাংলা টিভির চিফ নিউজ এডিটর (সিএনই) এমএম বাদশাহ্‘র লেখা “নিষিদ্ধ সত্য”বইয়ের পাতায়।
অমর একুশে বইমেলায় বর্ষা দুপুর পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে মাঠ রির্পোটিং এর পেছনের গল্প “নিষিদ্ধ সত্য” বইটি।

বৃহস্পতিবার  (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে মেলার গ্রন্থ প্রকাশ মঞ্চে বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক। তার বক্তব্যে তিনি বলেন,নিষিদ্ধ সত্য বইটি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে জানা যাবে অনসুন্ধানকালীন সময়ের নানা ঘটনার অজানা গল্প।

রাষ্ট্র সমাজনীতি আর দ্বান্দিক স্বার্থের বলি হওয়ার গল্পগুলোও তুলে ধরা হয়েছে বইটিতে। যা নিয়ে খুবই নতুন সম্ভাবনার আশা দেখছেন রাষ্ট্রপতির এপিএস এইচএম সাগর। লেখকের আগামী বইতে আরো এ ধরনের নানা অভিজ্ঞতার তথ্য তুলে ধরার দাবী জানিয়েছেন বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তুনু।

ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেছেন, অপরাধ বিষয়ক রিপোর্টিং এর অজানা গলি ঘুপচির খবর জানতে পারলে নতুন করে এই বিটে আসা সাংবাদিকরা অনেক তথ্য জানার সুযোগ পাবেন।

সিনিয়র সাংবাদিক নয়ন মুরাদের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রিপোর্টার্স এ্যাগেইন্সট করাপশন র্যা ক সভাপতি আলাউদ্দিন আরিফ। তিনি বলেন, অপরাধ সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে সমাজ বাস্তবতায় জানা যায় অনেক ঘটনা। যা নতুন শক্তির রশদ জোগায়। আর চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি এনামূল কবীর রুপম মনে করেন, নিষিদ্ধ সত্য বইয়ের মধ্যে আমাদের সাংবাদিকদের অনেকেরই যাপিত জীবনের গল্প উঠে এসেছে। যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী ব্যারিস্টার মিজানুর রহমান ও সিনিয়র সাংবাদিক সারওয়ার বাবর চৌধুরী তাদের প্রত্যাশায় নতুন করে আরো অজানা তথ্য নিয়ে বই প্রকাশে লেখককে উৎসাহিত করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa