জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও এআই প্রশিক্ষক, লেখক রবিন রাফান -এর চতুর্থ বই “এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েটর ” প্রকাশের পর থেকেই পাঠকমহলে উল্লেখযোগ্য আগ্রহ দেখা যাচ্ছে। বইটি মূলত মোবাইল-ভিত্তিক ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া কনটেন্ট প্রোডাকশন এবং এআই সহায়ক কনটেন্ট উন্নয়ন পদ্ধতি নিয়ে প্রণীত একটি কাঠামোবদ্ধ নির্দেশনামূলক গ্রন্থ।

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে অমর একুশে বইমেলা ২০২৬ নির্ধারিত সময় থেকে পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হলেও, বইটি পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বই মেলার আগেই বাজারে আনা হয়। আজ থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা ২০২৬ এ বর্ষাদুপুর এর ৮২৮ ও ৮২৯ নাম্বার স্টলে বই টি পাওয়া যাবে।

বইটিতে ইউটিউব কেন্দ্রিক ভিডিও এডিটিং অ্যাপ ‘ ইউটিউব ক্রিয়েট’ , ‘ ইন্সটাগ্রাম এডিট’ অ্যাপ ব্যবহার করে শর্ট-ফর্ম ভিডিও প্রোডাকশন, CapCut–এর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল, থাম্বনেইল ডিজাইন, নিশ -ভিত্তিক ব্র্যান্ডিং এবং প্ল্যাটফর্ম-সংবেদনশীল কনটেন্ট উপস্থাপনা নিয়ে বিস্তারিত গাইডলাইন অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো , বইটিতে লিখিত নির্দেশনার পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল সংযুক্ত করা হয়েছে, যাতে পাঠক সরাসরি বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে শেখার সুযোগ পান। প্রকাশনা সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে মোবাইল-ভিত্তিক ভিডিও এডিটিং ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট নির্মাণ নিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন এবং ভিডিও টিউটোরিয়াল সমন্বিত বই খুবই সীমিত; এ দিক থেকে গ্রন্থটি একটি সংগঠিত প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।

বইটির লক্ষ্য হলো একজন কনটেন্ট ক্রিয়েটর যেন নিজস্ব মোবাইল ডিভাইস ব্যবহার করেই প্রফেশনাল মানের ভিডিও তৈরি, এডিটিং, থাম্বনেইল ডিজাইন এবং প্ল্যাটফর্মভিত্তিক প্রকাশনা কৌশল আয়ত্ত করতে পারেন।

রবিন রাফান একজন AI-ভিত্তিক কনটেন্ট প্রশিক্ষক হিসেবেও বিশ্বব্যাপী কন্টেন্ট ক্রিয়েটর দের একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন । তার পরিচালিত এআই মাষ্টার ক্লাস কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত ১০,০০০-এর বেশি কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল পেশাজীবী অংশগ্রহণ করেছেন, যাদের মধ্যে একাধিক দেশের অংশগ্রহণকারী রয়েছেন। প্রশিক্ষণ কার্যক্রমগুলো মূলত এআই সহায়ক কনটেন্ট উন্নয়ন, প্ল্যাটফর্ম অপ্টিমাইজেশন, দর্শক সম্পৃক্ততা বৃদ্ধি এবং ডিজিটাল ওয়ার্কফ্লো আধুনিকীকরণে কেন্দ্রীভূত।

প্রকাশনা সংস্থা বর্ষা দুপুর প্রকাশন ও স্টুডেন্ট ওয়েজ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশফিকুল্লাহ বলেন,
“বর্তমান সময়ে কনটেন্ট ক্রিয়েশন ও AI-ভিত্তিক দক্ষতা উন্নয়নের চাহিদা দ্রুত বাড়ছে। রবিন রাফানের এই বইটি দেশীয় বাজারে ইতোমধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইংরেজি সংস্করণ প্রকাশের মাধ্যমে বৈশ্বিক পাঠকরাও এখন সরাসরি এ বই থেকে উপকৃত হতে পারবেন বলে আমরা আশাবাদী।”

তিনি আরও জানান, অনুবাদ ও সম্পাদনা প্রক্রিয়ায় সময় লাগার কারণে লেখকের আগের বইগুলো একযোগে আন্তর্জাতিক বাজারে প্রকাশ করা সম্ভব হয়নি। তবে অনুবাদ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বর্তমানে বই গুলো ইংরেজি সংস্করণে বিশ্বব্যাপী রিলিজ দেওয়া হয়েছে। একই সঙ্গে রবিন রাফানের চতুর্থ নতুন এই বইটিও অমর একুশে বইমেলার প্রকাশকালকে সমন্বয় করে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইংরেজি সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। ফলে দেশীয় পাঠকেরা বইমেলা থেকে বাংলা সংস্করণ সংগ্রহ করতে পারছেন এবং বৈশ্বিক পাঠকেরা একই সময়ে ইংরেজি সংস্করণ ক্রয়ের সুযোগ পাচ্ছেন।

ডিজিটাল মিডিয়া বিশ্লেষকদের মতে, এআই সহায়ক কনটেন্ট প্রোডাকশন ও মোবাইল ভিডিও এডিটিং বর্তমানে কনটেন্ট ইকোসিস্টেমের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এ প্রেক্ষাপটে কাঠামোবদ্ধ ও প্রয়োগভিত্তিক শিক্ষামূলক গ্রন্থ কনটেন্ট নির্মাতাদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।