রাজধানীর মাতুয়াইল থেকে অপহরণ হওয়া রেজাউল হক (৩৬) নামে মাছের খামারি কে উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সারুলিয়ার ওয়াসা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা সারুলিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোঃ জুয়েলকে সাবির লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এ সময় সঙ্গী ও পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। এ ঘটনা এই কনস্টেবলের মাথায় আটটি সিলি দিতে হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে ড্যামরা থানার ওসি মো. মাহমুদুর রহমান অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে সাঁড়াশি অভিযান চালায়। এসময় সন্ত্রাসীদের নির্মাণ করা একটি ঘর থেকে বেশ কিছু রামদা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। এই ঘটনায় সন্ত্রাসী রুদ্র বাহিনীর দুই সদস্যকে আটক করে পুলিশ। পাশাপাশি সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত রুদ্র ও সেজান নামে দুই সন্ত্রাসীর মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটককৃতরা হলো- সাখাওয়াত হোসেন রিফাত ও রিপন ঢালী।
এ ঘটনায় উদ্ধার অপরিত রেজাউল হক বাদী হয়ে অভিযুক্ত সাত জনসহ অজ্ঞাত নামা ১০-১৫ জনের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে মামলা করেন। এদিকে সারুলিয়া পুলিশ ফাঁড়ির এ এস আই আশরাফুজ্জামান বাদী হয়ে রুদ্র বাহিনীর অভিযুক্ত ১২ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জন সন্ত্রাসীর বিরুদ্ধে আরো একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন- রুদ্র বাহিনীর প্রধান রুদ্র (২৫), জাকির (৩৫), রাকিব (৩০), রানা (৩৮), সুজাত (২৮), সোহেল ওরফে কালা সোহেল (২৭), ইমন (২২) ও রোহান (২১)।
ভুক্তভোগী রেজাউল হক বলেন, বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রায়ত্ত করিম জুট মিলের মাছের খামার পরিদর্শনে আসেন তিনি। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে রুদ্র বাহিনী তাকে অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে ও তার দুই কর্মচারীকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় ভয় পেয়ে রেজাউল হক বিকাশ ও নগদ অর্থসহ মোট ৬০ হাজার টাকা সন্ত্রাসীদের দেয়। এদিকে রেজাউল হকের অন্য কর্মচারী টিপু সুলতান অপহরণের খবরটি ৯৯৯ এ খবর দেন।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন-৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে অপরিত রেজাউল হককে উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় রুদ্র বাহিনীর সন্ত্রাসীরা পুলিশ আশায় উত্তেজিত হয়ে কনস্টেবল জুয়েল সহ অন্যান্য পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কনস্টেবল জুয়েলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে পুলিশের অতিরিক্ত ফোর্স এসে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
ওসি আরো বলেন, চিহ্নিত বিএনপি’র এই রুদ্র বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। তাদের নামে চাঁদাবাজি, দখলবাজি, অপহরণ ও কিশোর গ্যাং এর পরিচালনা সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। দ্রুত সময়ে বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


মন্তব্য করুন