ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

‘পরমাণু অস্ত্রবিহীন’ বিশ্বের আহ্বান জি-৭ নেতাদের

ডেনাইট ডেস্ক
শুক্রবার, ১৯ মে ২০২৩   ১২৭ বার পঠিত
‘পরমাণু অস্ত্রবিহীন’ বিশ্বের আহ্বান জি-৭ নেতাদের

জি-৭ নেতারা ‘পরমাণু অস্ত্রবিহীন’ বিশ্বের আহ্বান জানিয়েছেন। রাশিয়া, ইরান, চীন এবং উত্তর কোরিয়ার প্রতি তারা পারমাণবিক সম্প্রসারণ বন্ধ করতে বলেছেন। একইসঙ্গে তারা এই দেশগুলোকে পরমাণু হ্রাস উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

জি-৭ নেতারা এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার পারমাণবিক বাগ্মিতা এবং বেলারুশে পারমাণবিক অস্ত্র স্থাপনের অভিপ্রায় ‘বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য’। রাশিয়ার উচিত নিউ স্ট্যার্ট চুক্তি সম্পূর্ণ বাস্তবায়নে ফিরে আসা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থেকে ফেলা পারমাণবিক বোমার ভয়াবহতার শিকার হয়েছিল জাপানের হিরোশিমা শহর। সেই শহরে শুক্রবার সকালে শুরু হয় বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলন।

এই সম্মেলনে আগামীকাল শনিবার যোগ দেবেন জি-৭-এর আউটরিচ নামে পরিচিত আরও আট দেশের নেতারা। এই তালিকায় রয়েছে—ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো দেশ। সূত্র: আল জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa