মাহে রমজানকে স্বাগত জানিয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা মার্চ) বাদ আছর কেরানীগঞ্জের ধলেশ্বর হানাফি মসজিদ থেকে র্যালিটি বের করা হয়।
কেরানীগঞ্জ দক্ষিণ থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. জহিরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আহলান সাহলান মাহে রমজান! রমজান মাসে দিনের বেলায় সকল হোটেল বন্ধ রাখতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং ঈদের আগে তাদের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। এছাড়া ফেডারেশনের উপদেষ্টা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা সেক্রেটারি আল-মামুন, শ্রমিক নেতা মোজাফফর সিকদারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


মন্তব্য করুন