ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের
Advertise with us

কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

ডে নাইট ডেস্ক
বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   ৬৮ বার পঠিত
কানাডায় বিমান বিধ্বস্ত, নিহত ৬

কানাডায় খনি কোম্পানি রিও টিন্টোর শ্রমিক বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলের এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন। এই ঘটনায় একজন বেচেঁ গেছেন বলে জানা গেছে।

ডেইলি বিস্টের খবরে বলা হয়েছে, বিমানটি শ্রমিকদের নিয়ে একট খনির দিকে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়।
বিমান দুর্ঘটনা সম্পর্কে জানেন এমন একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়ে বলেছেন, দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন। তবে তার অবস্থা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সেনাবাহিনী ও ফেডারেল পুলিশ দুর্ঘটনার পর উদ্ধারকাজ করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কতজন বিমানটিতে ছিল সে সম্পর্কে এখনও কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। তবে বিমানটির নিবন্ধিত মালিক নর্থওয়েস্টার্ন এয়ার লিজ তার ওয়েবসাইটে বলেছে যে, এটির দুটি ধরণ রয়েছে। উভয়টিতেই ১৯ জন যাত্রী বহন করতে সক্ষম।

যৌথ উদ্ধারকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটে নর্থওয়েস্ট টেরিটরিজের ফোর্ট স্মিথ থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এই স্থানটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার থেকে দূরে।

দুর্ঘটনার পর ফোর্ট স্মিথ থেকে সব ফ্লাইট বুধবার পর্যন্ত বাতিল করা হয়েছে। দুর্ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

রিও টিন্টোর চিফ এক্সিকিউটিভ জ্যাকব স্টসহোলম এক বিবৃতিতে বলেছেন যে, ‘আমরা কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। ঠিক কী ঘটেছে তা খুঁজে বের করার জন্য তাদের প্রচেষ্টায় আমরা সব ধরনের সাহায্য করব।’

উত্তর-পশ্চিমাঞ্চলীয় এয়ার লিজ মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে উত্তর-পশ্চিম অঞ্চলের প্রিমিয়ার নিহতদের প্রতি শোক জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa