রাজধানীর নিউ ইস্কাটনে একটি ভবনে এসি বিস্ফোরণে দগ্ধ ফারুক মীর (৪০) মারা গেছে।

বুধবার (৫মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন ফারুকের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিউ ইস্কাটন বিয়াম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় অফিস সহকারী আব্দুল মালেক খান(৪০) মারা যায়।

মৃত ফারুক মীরের ছোট ভাই মোঃ তোফায়েল মীর বলেন তাদের বাড়ি ভোলক জেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর গ্রামে। বাবার নাম মফিজ মীর। থাকতো বিয়াম কার্যালয়ে। মাস্টার রোলে বিয়াম কার্যালয়ে সচিব পদমর্যাদার মোশারফ হোসেনের গাড়ি চালক ছিলেন। এর আগে দীর্ঘ ১৫ বছর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের গাড়ি চালাইতো। স্ত্রী ফারজানা আক্তার ফাহিমা ও এক মেয়ে দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন।

তিনি অভিযোগ করে বলেন, এতদিন ডিসি অফিসের গাড়ি চালাইতো তবে ঘটনার পর থেকে কেউ ফারুককে হাসপাতালে দেখতে আসে নি।

ঘটনার সময় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, নিউ ইস্কাটনের ওই ভবনে পাঁচতলায় থাকতো দুজন। রাত আনুমানিক ৩টার দিকে এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আব্দুল মালেক খানকে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দগ্ধ ফারুক (৪০) জাতিয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিলেন।

তিনি আরো বলেন, রাতে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

মৃত মান্নান খানের ছোট ভাই সোহেল খান বলেন, তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে। বাবার নাম মৃত আলী খান। তার ভাই মালেক বিয়াম কার্যালয়ের অফিস সহকারী ছিল। ওই কার্যালয়েই থাকতেন তিনি। গত রাতে মালেক গাড়িচালক ফারুকের সাথে ঘুমিয়েছিলেন। জানতে পেরেছি ঘরের এসি বিস্ফোরিত হয়েছিল।