পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির বিষয়ে আরো পর্যালোচনার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন, ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষাবর্ষের প্রথম মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত সৃষ্টি হওয়া অভিজ্ঞতা, তথ্য ও উপাত্ত পর্যালোচনা করে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যে মূল্যায়ন সহজবোধ্য করার বিষয়ে আরো বিস্তারিত খতিয়ে দেখে, নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ করেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে পরীক্ষা ও মূল্যায়ন এর সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় শেষে এই অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো: ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর অধ্যাপক ড. তারিক আহসান প্রমুখ।


মন্তব্য করুন