উন্নত চিকিৎসার জন্য সাভার থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তামিম ইকবালকে। মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায়ই ঢাকায় স্থানান্তর করা হয়েছে তাকে।
এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সাভার থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে রওনা হন তামিম। এরপর ৮.৩৭ মিনিটে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায়। মূলত উন্নত চিকিৎসার জন্যই সাভার থেকে ঢাকায় নিয়ে আসা হলো তামিমকে।
জানা গেছে, রাত ১০টায় তামিমকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।
এদিকে শারীরিক অবস্থার উন্নতি হলেও আগামী ৭২ ঘণ্টা তামিম ইকবাল চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।


মন্তব্য করুন