দিনাজপুর ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চারদিক ঘনকুয়াশার চাদরে ঢাকা পড়েছে, সাথে যোগ হয়েছে হিমেল বাতাস।
শুক্রবার জেলার চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রী সেলসিয়াস। যা শীত মৌসুমে সবচেয়ে কম।
তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড শীতে মানুষরর পাশাপাশি গবাদি পশু ও প্রাণীকুলও কাহিল হয়ে পড়েছে। দুপুরে সূর্য উঠলে তেমন তাপ নেই। হিমেল বাতাসের প্রভাবে মানুষ, গবাদি পশুর পাশাপাশি অন্যান্য জীবজন্তুগুলো কাহিল হয়ে পড়েছে। কোন প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। এদিকে প্রচণ্ড শীতে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ এবং গতিবেগ ছিল ঘণ্টায় সাড়ে ৫ থেকে ৬ কিলোমিটার। এই মাঝারি শৈত্যপ্রবাহ চলতি জানুয়ারি মাসব্যাপী চলবে।


মন্তব্য করুন