একটি চক্র সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুলস্নাহ আল-মামুন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত মাসিক (ডিসেম্বর’২৩) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শাšিত্মপূর্ণভাবে সম্পন্ন করার ড়্গেেত্র বাংলাদেশ পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে সড়্গম হয়েছে। বাংলাদেশ পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সড়্গম। ফলে পুলিশের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশার মাত্রা বেড়েছে। এ সময় জনগণের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান আইজিপি। এছাড়া তিনি গুরম্নত্বপূর্ণ মামলা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দ্রম্নত নিষ্পত্তির নির্দেশ দেন। পাশাপাশি মামলায় সাজার হার বৃদ্ধি পাওয়ায় সšেত্মাষ প্রকাশ করেন।

সভায় অংশগ্রহণ করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরম্নল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও ডিআইজি এবং পুলিশ সদর দফতরের সংশিস্নষ্ট কর্মকর্তা। এছাড়া বিভিন্ন জেলার পুলিশ সুপাররা অনলাইনে যুক্ত ছিলেন।