যেখানে দেশের প্রায় প্রতিটি শহর আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে, সেখানে ঢাকার সবচেয়ে কাছের এবং প্রবীণ জনপদ কেরানীগঞ্জ এখনও অনেক দিক থেকে পিছিয়ে। এক সময়ের গ্রামীণ কেরানীগঞ্জ আজ বড় শিল্প এলাকা ও কেন্দ্রীয় কারাগারের জন্য পরিচিত হলেও, এই অঞ্চলের নাগরিক সুবিধা আজও অপ্রতুল।

কেরানীগঞ্জের প্রধান সমস্যা হলো অপরিকল্পিত নগরায়ন। নগর ব্যবস্থাপনার অভাবে এলাকা জুড়ে ছড়িয়ে আছে জলাবদ্ধতা, নাজুক ড্রেনেজ ব্যবস্থা ও তীব্র যানজট। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে রাস্তা-ঘাট ডুবে যায়, ড্রেনের পানি উপচে পড়ে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

মাদক ব্যবসা, চুরি ও ছিনতাই কেরানীগঞ্জের বড় একটি সমস্যা। আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করলেও স্থানীয়রা বলছেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আরও দৃঢ় ও টেকসই উদ্যোগ প্রয়োজন।

কেরানীগঞ্জের নাগরিকরা চাইছেন আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সুষ্ঠু নগর পরিকল্পনা এবং নিরাপত্তা জোরদারে দীর্ঘমেয়াদি উদ্যোগ।—একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করেন। “ঢাকার এত কাছে থেকেও আমরা আধুনিক নাগরিক সেবা থেকে বঞ্চিত। কবে এই অঞ্চলের চেহারা বদলাবে তা জানি না”। কেরানীগঞ্জের সর্ব সাধারনের প্রত্যাশা একদিন কেরানীগঞ্জ আধুনিকতার রুপরেখায় পরিনত হবে।