• শিরোনাম

    কেরানীগঞ্জে সন্তান চাওয়ায় সর্বনাশ, কবিরাজের লালসায় ধ র্ষণ নারী’ , প্রতিবাদে হামলা

    কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

    কেরানীগঞ্জে সন্তান চাওয়ায় সর্বনাশ, কবিরাজের লালসায়  ধ র্ষণ নারী’ , প্রতিবাদে হামলা

    ‎ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মহুরীপট্টি এলাকায় সন্তান লাভের আশায় কবিরাজের শরণাপন্ন হয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত কবিরাজের নাম আব্দুল হামিদ।

    ‎ভুক্তভোগী নারীর স্বামী জানান, কবিরাজ দীর্ঘদিন ধরে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের আশ্বাস দিয়ে চিকিৎসার নামে নারীদের শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করতেন। এমনই এক পরিস্থিতিতে তার স্ত্রীও কবিরাজের ফাঁদে পড়েন।

    ‎‎ভুক্তভোগী নারীকে কবিরাজ আব্দুল হামিদ তার বাড়িতে বাসা ভাড়া দিয়ে সেখানে গৃহকর্মীর কাজ করানোর মাধ্যমে তাঁর ঘনিষ্ঠতায় আনেন। একপর্যায়ে সন্তান লাভের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করা হয়। স্ত্রীর আচরণে সন্দেহ হলে স্বামী বিষয়টি খতিয়ে দেখে সত্য জানতে পারেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয় এবং একপর্যায়ে কবিরাজকে সরাসরি সতর্ক করলে তিনি উল্টো স্বামীকে মারধর করেন।

    ‎গত ৮ জুলাই ভুক্তভোগীর স্বামী স্থানীয় মহুরীপট্টি পঞ্চায়েত কমিটির কাছে বিচার প্রার্থনা করেন। কমিটি বিষয়টি যাচাই করতে অভিযুক্ত কবিরাজের বাড়িতে গিয়ে তাকে ডাকার চেষ্টা করলে আব্দুল হামিদ দরজা বন্ধ করে কমিটির কয়েকজন সদস্যের ওপর হামলা চালান এবং গুরুতর আহত করেন।

    ‎এ বিষয়ে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. শাহীন খান বলেন, ভুক্তভোগীর স্বামী আমাদের কমিটির কাছে বিচার চেয়েছেন। আমরা বিষয়টি দেখছিলাম, কিন্তু কবিরাজ আব্দুল হামিদ আমাদের সদস্যদের মারধর করেছে। এখন সে স্থানীয় বিভিন্ম লোকজন ও আওয়ামীলীগের কিছু সন্ত্রাসীদের দিয়ে আমাদের হুমকি দিচ্ছে। আমরা আইন মেনে চলতে চাই এবং ভুক্তভোগী পরিবারকে আইনগত সহায়তা নিতে উৎসাহিত করছি।”

    ‎ঘটনার পরিপ্রেক্ষিতে ৯ জুলাই ভুক্তভোগী নারীর স্বামী ও আহত পঞ্চায়েত সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
    ‎এ ছাড়া স্থানীয় জনগণ প্রতিবাদ মিছিল বের করে এবং অভিযুক্ত কবিরাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    Facebook Comments Box
    ×
    News Image
    বিস্তারিত কমেন্টে…

    বাংলাদেশ সময়: ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

    daynightbd.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    Dhaka, Bangladesh
    শনিবার, ২ মে, ২০২৬
    15th Dhu al-Qi'dah, 1447
    SalatTime
    Fajr4:03 AM
    Sunrise5:24 AM
    Zuhr11:55 AM
    Asr3:21 PM
    Magrib6:27 PM
    Isha7:48 PM

    আর্কাইভ

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০
    ১১১৩১৫১৬
    ১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭৩০৩১