ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় একটি ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল চন্ডীতলা সংলগ্ন ফ্লাইওভারের নিচে সড়কের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী পথচারীরা জানান, ফ্লাইওভারের নিচে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, “নিহতের মাথার বাম পাশে থেতলানো জখম রয়েছে এবং মাথার খুলি চ্যাপ্টা হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।”
তিনি আরও জানান, মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনো তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


মন্তব্য করুন