সোমবার (১৪ জুলাই) সকালে পুরান ঢাকার ধূপখোলা এলাকায় হঠাৎ নেমে আসা এক পশলা বৃষ্টিতে শহরের দৃশ্যপট পাল্টে যায় মুহূর্তেই। সকাল ১০টায় শুরু হওয়া বৃষ্টির জলরঙে ভিজে ওঠে পুরান ঢাকার পুরনো দেয়াল, কাঁচাবাজার, এবং রিকশার ছাউনি।
বৃষ্টির পানি জমে কিছু জায়গায় চলাচলের বিঘ্ন ঘটলেও, অনেকেই ছাতা মাথায় কিংবা পলিথিনে মোড়া হয়ে কাজে বেরিয়ে পড়েন। বৃষ্টিতে ভিজে শিশুরা রাস্তার পাশে খেলায় মেতে ওঠে, আবার কেউ কেউ রাস্তার ধারে দাঁড়িয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করেন নীরবে।
এই দৃশ্য যেন নগরের কোলাহলের মাঝেও একফোঁটা শান্তি এনে দেয়। ধূপখোলার মতো পুরান ঢাকার বহু প্রাচীন এলাকায় এমন বৃষ্টির দৃশ্য শুধু প্রকৃতির নয়, বরং মানুষের জীবনের এক অনন্য মুহূর্ত রচনা করে।
একজন মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি জীবী রকিবুল হাসান মিদুল (২৬) বলেন আজকে আমার কাওরান বাজারে সকাল ১১.৩০ টায় একটা এ্যাসাইনমেন্ট আছে সেখানে যাবো কিন্তু বৃষ্টির জন্য কোনো গাড়ি পাচ্ছি না। একটি দোকানের ছাউনির নিচে দাড়িয়ে দাড়িয়ে শহরের বৃষ্টিতে ব্যস্ত নগরীর মানুষের জীবন যাত্রা উপভোগ করছি।
হোসেন (৩৯) নামের একজন রিকশা চালকের সাথে কথা বললে তিনি জানান, মামা যেদিন বৃষ্টি নামে সেদিন যাত্রী তেমন পাই না। যতক্ষন বৃষ্টি হয় ততক্ষন বসে থাকতে হয়। বৃষ্টি অনেকের জন্য বিলাশ হলে আমাদের জন্য কিছুটা অস্বস্তির।
ফুটপাতে পান সিকারেট বিক্রেতা ফুলজান বেগম (৪০) জানান, আমরা যারা ফুটপাতে দোকানী করি তাদের জন্য বৃষ্টির দিনে বেচা বিক্রি কষ্টকর হয়ে দ্বাড়ায়। কোথায় গিয়ে কোনো রকম দাড়ালেও কাস্টমার শূন্য প্রায়।
একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী উম্মুল জাহান মুনা (২২) বলেন বৃষ্টি হলে ভালোই লাগে। অবশ্য যেদিন ক্লাস থাকে সেদিন একটু ভালো বেশি লাগে। ছাতা নিয়ে ক্যাম্পাসে চলে যাই। বন্ধুদের সাথে মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজি। আড্ডা দেই। আমাদের জন্য বৃষ্টি অন্যরকম হলেও দিনমজুর কর্ম করা খেটে খাওয়া মানুষের জন্য কিছুটা অস্বস্তি বয়ে আনে।


মন্তব্য করুন