বুধবার ১৬ জুলাই মোহাম্মদপুর শারিরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উত্তেজনাপূর্ণ ম্যাচটি। উক্ত খেলায় কেরানীগঞ্জ উপজেলা ফুটবল দল ও দোহার উপজেলা ফুটবল দল মুখোমুখি হয়। নিয়মিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায় , যেখানে কেরানীগঞ্জ ৪-২ গোলে দোহারকে (ট্রাইব্রেকারে)পরাজিত করে জয়লাভ করে।

‎‎খেলায় প্রধান অতীথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার ইউএনও রিনাত ফৌজিয়া এবং দোহার উপজেলার ইউএনও তানিয়া তাবাসসুম। উভয় নির্বাহী কর্মকর্তা খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং খেলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

‎কেরানীগন্জ উপজেলা দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন মো: আবুল হাসনাত এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো: মনির হোসেন।একাদশে ছিলেন : মো: নাজিম, মো: ফয়সাল হোসেন,মো: সাগর,মো: রোমান, মো: সোহান,মো: শান্ত,মো: হিমেল,মো: রাসেদ, মো: আসিফ,মো: সিফাত।

‎উক্ত খেলায় কেরানীগঞ্জ দলের গোলরক্ষক মোঃ সোহান তার দুর্দান্ত দক্ষতা ও গুরুত্বপূর্ণ সেভের মাধ্যমে দলকে ট্রাইব্রেকারে জয় নিশ্চিত করতে সহায়তা করেন এবং ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

‎উল্লেখ্য, ডিসি গোল্ড কাপ টুর্নামেন্টটি ঢাকার বিভিন্ন উপজেলার মধ্যে ক্রীড়ামূলক বন্ধন এবং যুব সমাজের খেলাধুলায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর আয়োজন করা হয়।