ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

ক্যারোলিনার পর নেভাদায়ও বড় জয় পেলেন বাইডেন

ডে নাইট ডেস্ক
বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   ৯৬ বার পঠিত
ক্যারোলিনার পর নেভাদায়ও বড় জয় পেলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সাউথ ক্যারোলিনার পর নেভাদা অঙ্গরাজ্যেও ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের প্রাথমিকে জয় পেয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এই জয় আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের আরও বেশি শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। খবর দ্য হিলের।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবারের (৬ ফেব্রুয়ারি) প্রার্থী বাছাইয়ের ভোটে ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, আমি নেভাদার ভোটারদের ধন্যবাদ জানাতে চাই চার বছর আগে আমাকে এবং কামালা হ্যারিসকে জেতানোর জন্য। আর আজকের ভোটে আবার সেই একই পথে আমাদের আরও এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য।

বাইডেন আরও বলেন, আমাদের অবশ্যই সংগঠিত হতে হবে, সংগঠিত করতে হবে এবং ভোট দিতে হবে। কারণ আমরা এক সময় বলতে পারবো যে, আমেরিকার গণতন্ত্র যখন ঝুঁকির মুখে ছিল তখন আমরা একসঙ্গে রক্ষা করেছিলাম।

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) বাইডেন নেভাদার লাস ভেগাসে একটি র‌্যালিতে যোগ দিয়েছিলেন।

২০২০ সালেও নেভাদায় ট্রাম্পকে হারিয়ে ছিলেন বাইডেন। এর আগে ২০১৬ সালেও এই অঙ্গরাজ্যেই ট্রাম্পকে হারিয়েছিলেন ডেমোক্র্যাটের মনোনয়নপ্রার্থী হিলারি ক্লিনটন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa