ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে আমার প্রতিভাটাকে কাজে লাগাতেন: অ্যাডলফ খান ক্লাস শুরুর এক মাস পেরোলেও হয়নি নোবিপ্রবির কেন্দ্রীয় ওরিয়েন্টেশন, আক্ষেপ নবীনদের ৫০-এ শুরু, ৫৯-এ অনার্স পাস বেলায়েতের জুলাই সনদ গুম করে ফেলেছে বিএনপি : নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে: নাহিদ ইসলাম ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা জাবিতে জেইউআরএসের প্রথম আন্তর্জাতিক আন্তঃবিষয়ক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
Advertise with us

‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন

কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৩৬ বার পঠিত
‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল কলেজে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গঠন করেন ‘রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’। তারই ধারাবাহিকতায় ২০২৫-২৬ সেশনের নবীন শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় বিভাগীয় অফিসের সামনে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ।

‎রবিবার (৩০ আগস্ট) কবি নজরুল কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় অফিসের সামনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

‎২৭ আগস্ট থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ ৩০ আগস্ট কবি নজরুল ক্যাম্পাসে সকাল থেকেই ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করছেন রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মাল ও অন্যান্য সদস্যরা।

‎নতুন ভর্তিকৃত শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ভর্তি হতে পেরে আমি অনেক আনন্দিত। আলহামদুলিল্লাহ, আমার পছন্দের বিভাগ রাষ্ট্রবিজ্ঞানে আমি ভর্তি হতে পেরেছি। আমাদের প্রয়োজনীয় কাগজ জমাদানে রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সদস্যরা অনেক সহযোগিতা করেছেন। আমাদের যেকোনো সমস্যায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মাল।”

‎রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিফাত হোসেন অমি বলেন, “নতুন সেশনের শিক্ষার্থীরা প্রয়োজনীয় ভর্তি কার্যক্রমে যেন কোনো বিভ্রান্তিকর পরিস্থিতিতে না পড়ে, সেজন্য আমরা সর্বদা সহযোগিতা করার চেষ্টা করেছি।”

‎রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মাল বলেন, “২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে। শিক্ষার্থীরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়, এজন্য আমাদের অ্যাসোসিয়েশনের সদস্যরা সকাল থেকেই কাজ করছে। আমরা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে আছি এবং সর্বদা থাকবো।”

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa