ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

সোমালিয়ার রাজধানীতে বিস্ফোরণ, নিহত ১০

ডে নাইট ডেস্ক
বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   ৭২ বার পঠিত
সোমালিয়ার রাজধানীতে বিস্ফোরণ, নিহত ১০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির রাজধানীর একটি জনপ্রিয় খোলা বাজারে হওয়া বেশ কয়েকটি বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় খোলা বাজারে বেশ কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।

বাকারা বাজারের ব্যবসায়ী হাসান আলী রয়টার্সকে বলেন, আমি ১০ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে বলে গণনা করেছি। আমার দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বাজারের কেন্দ্রস্থলে চারটি স্থানে বিস্ফোরণ ঘটেছে।

রয়টার্স বলছে, বিস্ফোরণের জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় তবে সন্ত্রাসীগোষ্ঠী আল শাবাব প্রায়শই সোমালিয়া এবং অন্যান্য জায়গায় বোমা হামলা চালিয়ে থাকে। হামলার বিষয়ে দেশটির সরকারের মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাকারা হচ্ছে মোগাদিসুর বৃহত্তম বাজার। জমজমাট এই বাজর থেকে শহরের বেশিরভাগ বাসিন্দা তাদের খাবার, কাপড়, ওষুধ, ইলেকট্রনিক্স এবং অন্যান্য আইটেম প্রতিদিন কিনে থাকেন।

বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে, অনেক দোকান ধ্বংস হয়ে গেছে। মোগাদিসুর এরদোগান হাসপাতালের তিনজন নার্স রয়টার্সকে জানিয়েছেন, ২০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।

আল শাবাব গত কয়েক বছর ধরে সোমালিয়ার ফেডারেল সরকার এবং আফ্রিকান ইউনিয়নের (এইউ) নির্ধারিত শান্তিরক্ষা বাহিনীর সাথে লড়াই করছে। শরিয়া আইনের নিজস্ব ব্যাখ্যার ওপর ভিত্তি করে নতুন সরকার প্রতিষ্ঠা করতে চাইছে এই গোষ্ঠীটি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa